ড্যান্সার গার্ল ঋতুপর্ণা
ছোট পোশাক পরিহিত অবস্থায় চোখে-মুখে আবেদনের ছোঁয়া নিয়ে বারে গানের তালের সঙ্গে কোমর দোলাতে দেখা গেছে টালিগঞ্জের নন্দিত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। তাহলে কি তিনি সিনেমার জগত ছেড়ে বারে ডান্স করা শুরু করলেন নাকি? তবে না, জানা গেলো- নতুন এক সিনেমার চরিত্রের প্রয়োজনে এবার বার ডান্সার হয়েছেন এই নায়িকা। সম্প্রতি তারই শুটিং হয়ে গেল বেলেগাছিয়ার একটি বাড়িতে।
জানা গেছে, অনেক বছর পর আবার বাংলা ছবির নির্দেশনায় আসছেন নীতীশ রায়। আর নীতিশের ছবিতেই একজন বার ড্যান্সারের চরিত্রে অভিনয় করছেন ঋতুপর্ণা। ছবির নাম `তদন্ত`। ছবির গল্প নিয়েও বেশ উত্তেজিত নীতিশ রায়।
তিনি জানান, একটি খুন নিয়ে গল্প। ছবিতে ক্রাইসিসও রয়েছে। মানে এককথায় পুরোদস্তুর মশালাদার ছবি হতে চলেছে ‘তদন্ত’।
সিনেমাটিতে ঋতু ছাড়াও অভিনয় করছেন- রাহুল, প্রিয়াঙ্কা, বাদশা মৈত্র, গৌতম হালদার ও দেবশঙ্কর হালদার।
ছবির কাহিনি লিখেছেন- গান্ধর্ব-রাজা। চিত্রনাট্য লিখেছেন- দেবাঋতু দত্ত। ছবির সুরকার রকেট মণ্ডল এবং প্রযোজক তপেন্দু বসু ও শঙ্কর বসু।
আরএস/এআরএস/এলএ