হঠাৎ আমেরিকা থেকে আসতে হলো : শাবানা
বাংলা সিনেমার কিংবদন্তী অভিনেত্রী শাবানা চলচ্চিত্র এবং মিডিয়া থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন অনেক আগেই। এখন আর ক্যামেরার সামনে দাঁড়িয়ে অ্যাকশন শোনার অপেক্ষা করেন না, থাকেন আমেরিকায়। তবে হঠাৎ হঠাৎই দেশে আসেন তিনি।
তেমনি ব্যক্তিগত কাজে সম্প্রতি শ্বশুরবাড়ি কেশবপুর উপজেলার বড়েঙ্গা গ্রামে এসেছিলেন তিনি। বোরখা পড়া অবস্থায় শাবানার ওই এলাকায় বছরে একবার বা দু’বারের যাতায়াতের খবর এরই ভেতরে গ্রামবাসী জেনে গেছেন। তাই এখন তাকে আরো সাবধানে লুকিয়েই আসতে হয়।
নিজের এই সফর প্রসঙ্গে শাবানা জানান, নিজের একটি গুরুত্বপূর্ণ কাজে হঠাৎ আমেরিকা থেকে আসতে হলো।’
মাঝে যৌথ প্রযোজনায় ভারত-বাংলাদেশের তারকাদের নিয়ে চলচ্চিত্র নির্মাণের কথা উঠেছিলো। এবার নতুন ছবি প্রযোজনার করার বিষয়ে তিনি বলেন, এখন তো অনেকেই দুই বাংলা নিয়ে কাজ করছে। ওরা শুরু করুক। আমিও হয়তো খুব শিগগিরই এ নিয়ে সিরিয়াসলী কাজ শুরু করবো।
আরএস/এআরএস