পপির মুখোমুখি পরীমনি


প্রকাশিত: ০৪:০৪ এএম, ১৪ জুন ২০১৫

অনেকদিন পর রুপালি পর্দায় দেখা মিলবে জনপ্রিয় চিত্রনায়িকা পপির। ‘সোনাবন্ধু’ নামের নতুন একটি চলচ্চিত্রে নায়ক ডিএ তায়েবের বিপরীতে নায়িকা চরিত্রে দেখা যাবে পপি ও পরীমনিকে।

ছবিটি পরিচালনা করছেন জাহাঙ্গীর আলম সুমন। এতে পপি ও পরীমনি নায়িকা হিসেবে মুখোমুখি চরিত্রে অভিনয় করবেন।

পপি জানান, ‘সোনাবন্ধু’ গ্রামীণ পটভূমিকায় একটি ত্রিভুজ প্রেমের ছবি। ‘সোনাবন্ধু’ ছবির চরিত্রটি আমার কাছে খুবই ভাল লেগেছে। তাছাড়া ডিএ তায়েবের সঙ্গে এটাই আমার প্রথম কাজ।

এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।