মার্কিন নৌবাহিনীতে শোয়ার্জনেগার


প্রকাশিত: ০১:০৭ পিএম, ১৮ জুন ২০১৫

কমান্ডো চরিত্রে চলচ্চিত্রের পর্দায় তাকে চেনেন সবাই। যুদ্ধবাজ সেনার চরিত্রেও তার রয়েছে বিশাল খ্যাতি। তবে সে সব কিছুকে ছাপিয়ে এবার খোদ মার্কিন নৌবাহিনীতে গিয়ে ভিড়লেন হলিউডের অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগার।

জানা যায়, মার্কিন নৌবাহিনীর জন্য নতুন ছবির বিশেষ এক প্রিমিয়ার শো-এর বন্দোবস্ত করলেন টার্মিনেটর। ‘টার্মিনেটর’ সিরিজের পঞ্চম পর্ব ‘টার্মিনেটর জেনেসিস’ নিয়ে শোয়ার্জনেগার হাজির হলেন ক্যালিফোর্নিয়ার ক্যাম্প পেন্ডেলটনে।৬৭ বছরের অভিনেতা ও ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর আর্নল্ড শোয়ার্জেনেগার শো-এর আগে মার্কিন সেনাবাহিনীর অবদান নিয়ে বেশ কিছু কথা বলেন। দেশের প্রতি তাদের দায়িত্ববোধের কথা মনে করিয়ে দেন ‘কম্যান্ডো’-খ্যাত এই মেগাস্টার।

নিজেদের মাঝে শোয়ার্জনেগারকে পেয়ে যারপরনাই খুশি মার্কিন নৌসেনারাও। প্রিয় ব্যাক্তিত্বের অটোগ্রাফ নিয়ে, তার সঙ্গে ছবি তুলে, হ্যান্ডশেক করে অনুষ্ঠানকে মাতিয়ে রাখেন তারাও।

আরএএইচ/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।