প্রকাশিত হলো `বজরঙ্গী ভাইজান` ছবির ট্রেলর


প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ১৯ জুন ২০১৫

বলিউড সুপারস্টার সালমান খান অভিনীত `বজরঙ্গী ভাইজান` ছবির ট্রেলর প্রকাশিত হয়েছে। ট্রেলরে তাকে হনুমান চল্লিশা পাঠ করতে দেখা গেছে। মজাদার এই ছবির পরিচালক কবির খান।

ছবিটিতে সালমান খানের বিপরীতে এই ছবিতে চিরাচরিত ভারতীয় পোশাকে দেখা গিয়েছে করিনা কাপূরকে। ছবিতে এক স্কুল শিক্ষিকার চরিত্রে অভিনয় করছেন তিনি। তার চরিত্রটির নাম রসিকা। এছাড়াও কমিক এই ছবিতে পাকিস্তানি রিপোর্টারের চরিত্রে অভিনয় করেছেন নওয়াজুদ্দিন সিদ্দিকি।

আড়াই মিনিটের এই ট্রেলরের শুরুতেই রয়েছে বাচ্চা মেয়ে(হর্ষালি মালহোত্র)-র অসাধারণ অভিনয়। এই ছবির অনেকটা শ্যুটিং কাশ্মীরে হয়েছে।

কিছুদিন আগে আমির খান `বজরঙ্গী ভাইজান` ছবিতে সালমানের `ফার্স্ট লুক` প্রকাশ করেছিলেন। এরপর থেকেই এই ছবির ট্রেলরের জন্য অপেক্ষায় থাকে সালমান অনুরাগীরা। আগামী ১৮ জুন ঈদ উৎসবে সম্ভবত মুক্তি পাবে ছবিটি।

বজরঙ্গী ভাইজান ছবির ট্রেলর-

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।