বিপাশার তালাশে নতুন অতিথি


প্রকাশিত: ০৫:৫৭ এএম, ২০ জুন ২০১৫

চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ছবিতে নায়িকা হয়ে কাজ করছেন আইটেম গার্ল খ্যাক বিপাশা কবির, এটা পুরোনো খবর। এই নায়িকা এরইমধ্যে ‘তালাশ- দ্য ক্রাইসিস’ নামের ছবিতে বাপ্পির বিপরীতে কাজ করবেন বলে চুক্তিও করেছেন।

নতুন খবরটি হলো এই ছবিতে যোগ হচ্ছে আরো একটি নতুন নাম। তিনি হলেন নবাগত নায়ক এবিএম সুমন। ছবিটিতে তিনিও বিপাশা ও বাপ্পির সাথে অভিনয় করবেন। ছবিটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। এ্যাকশন-থ্রিলার ঘরানার গল্প নিয়ে তৈরি হবে ছবিটি।


‘তালাশ–দ্য ক্রাইসিস’ ছবিতে এবিএম সুমনের অন্তর্ভুক্তি বিষয়ে পরিচালক সৈকত নাসের বলেন, ‘আমাদের ছবির প্রত্যেকটা চরিত্রই খুবই গুরুত্বপূর্ণ। হিরো-হিরোইন মূল বিষয় নয়। এ ছবিতে সুমনের চরিত্রটি খুবই তাৎপর্যপূর্ণ। ২৫ জুন থেকে আমাদের ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিলো। কিন্তু কারিগরি সমস্যার কারণে ১ জুলাই থেকে আমরা ছবির শুটিং শুরু করবো।`


তিনি জানালেন, বান্দরবান-চট্টগ্রাম ও ঢাকার আশপাশের এলাকায় ছবিটির দৃশ্যধারণ হবে।


এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।