নতুন মিউজিক ভিডিও নিয়ে পার্থ বড়ুয়া (ভিডিও)
আজকাল গানের চেয়ে অভিনয় নিয়েই বেশি ব্যস্ত থাকতে দেখা যায় জনপ্রিয় ব্যান্ড সোলস-এর ভোকালিস্ট পার্থ বড়ুয়াকে। আসছে ঈদ উপলক্ষেও প্রায় হাফ ডজন নাটকে কাজ করবেন তিনি। পাশাপাশি অমিতাভ রেজার পরিচালনায় ‘আয়নাবাজি’ ছবির শুটিং নিয়ে ব্যাস্ত সময় পার করছেন পার্থ।
তবে নিজের গানের ভক্তদের জন্য সুখবর নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় এই গায়ক। লম্বা বিরতীর পর নতুন গান ও ভিডিও নিয়ে আসছেন তিনি। ইউটিউবের নিজস্ব চ্যানেলে রোববার রাতে প্রকাশ পেয়েছে মিউজিক ভিডিওটি।
ভিডিওটিতে মডেল হয়েছেন সাদিয়া ইসলাম মৌ, স্পর্শিয়া ও পার্থ নিজেই।
‘আমার শুদ্ধতা’ শিরোনামের গানটি লিখেছেন নাট্যনির্মাতা ইমরাউল রাফাত। সুর সঙ্গীত পরিচালনার পাশাপাশি কন্ঠ দিয়েছেন পার্থ নিজেই। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘গানটি আসেলে একদম নতুন নয়। ‘শ্রাবনের বৃষ্টি’ শিরোনামের একটি নাটকের জন্য ‘আমার শুদ্ধতা’ গানটি আংশিকভাবে করেছিলাম। নাটকটি প্রচারের পর গানটির জন্য অনেক সাড়া পেয়েছি।
ভক্তদের অনুরোধে এবার সম্পূর্ণভাবে রেকর্ডিং করে ভিডিও তৈরি করেছি। আশা করছি নতুন এই গানটির ভিডিও দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।’
‘আমার শুদ্ধতা’ গানটি শুনতে ও দেখতে এই লিংকে ক্লিক করুন:
এলএ