কারিনা কায়সারের একাধিক জানাজা আজ, রাতে শহীদ মিনারে শেষ শ্রদ্ধা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪:৪৩ পিএম, ১৭ মে ২০২৬
কারিনা কায়সার। ছবি: সংগৃহীত

কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ আজ রোববার (১৭ মে) বিকেলে দেশে পৌঁছাবে। ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে বিকেল ৫টার দিকে তার মরদেহ ঢাকায় আনা হবে বলে জানিয়েছেন বাবা সাবেক জাতীয় ফুটবল দলের অধিনায়ক কায়সার হামিদ।

পরিবার সূত্রে জানা গেছে, মরদেহ দেশে পৌঁছানোর পর রাজধানীতে তিনটি জানাজা অনুষ্ঠিত হবে। বাদ মাগরিব প্রথম জানাজা হবে বনানী ডিওএইচএস জামে মসজিদে। এরপর রাত ৮টায় বনানী দরবার শরিফ মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

সবশেষে রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে তৃতীয় জানাজা। সেখানে ভক্ত, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ রাখা হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি প্রত্যাশা করছে পরিবার।

এদিকে আগামীকাল সোমবার (১৮ মে) সকাল ৭টায় মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আব্দুল্লাপুর এলাকায় চতুর্থ জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে কারিনা কায়সারকে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানাজায় অংশ নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি কারিনা কায়সারকে ‘জুলাইয়ের সহযোদ্ধা’ উল্লেখ করে রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত থাকার অনুরোধ জানান।

উল্লেখ্য, গত শুক্রবার দিবাগত রাতে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কারিনা কায়সার। দীর্ঘদিন ধরে তিনি লিভারজনিত জটিলতায় ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি।

আরও পড়ুন:
যে কারণে কারিনার মৃত্যুতে শোক জানাতে চান না অভিনেতা আবদুল্লাহ রানা 
স্বামীর পরকীয়া নিয়ে মুখ খুললেন অভিনেত্রী সুবাহ, বিস্ফোরক দাবি 

তার অকাল মৃত্যুতে শোবিজ, সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাকে স্মরণ করে শোক প্রকাশ করছেন।

এমএমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।