রাশিফল : ১৬ জুন ২০১৫


প্রকাশিত: ০২:৫৬ এএম, ১৬ জুন ২০১৫

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর):
মামলা-মোকদ্দমা ও কোর্টকেসের রায় বিপক্ষে যাওয়ায় মনটা বিষণ্ন হয়ে থাকবে। অবশ্য বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাগমনে অর্থনৈতিক দুর্ভাবনার লাঘব হবে।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর):
প্রায় শেষ হয়ে আসা কাজ আটকে যাবে তথা টাকা-পয়সা সময়মতো হাতে না আসায় তারল্য সংকট দেখা দেবে। ভ্রমণকালীন বিশেষ সতর্কতা অবলম্বন করুন নচেৎ ছিনতাইকারী অজ্ঞান পার্টি ও লুটতরাজের খপ্পরে পড়ে যথাসর্বস্ব খোয়াতে হবে। প্রেমিকযুগলের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর):
ধৈর্য, সাহস, মনোবল, অর্থবল সমানতালে বৃদ্ধি পাবে সেই সঙ্গে বুদ্ধিমত্তা বিচক্ষণতা ও পরিশ্রমের বলে দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন করতে সক্ষম হবেন। সন্তানরা অজ্ঞাবহ হয়ে থাকবে তথা তারা কোনো না কোনো পুরস্কারে ভূষিত হবে।

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর):
পাওনা টাকা আদায় ও আটকে থাকা কাজ সচল হওয়ায় আর্থিক ভিত মজবুত হয়ে থাকবে। যে কাজে হাত দেবেন তাতেই কমবেশি সফল হবেন। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্য ও বিবাহ সংক্রান্ত দুশ্চিন্তার লাঘব হবে।

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) :
দেব সেনাপতি মঙ্গলের শুভ প্রভাবে হারানো সম্পত্তি ফিরে পাবেন। বিবাহযোগ্যদের বিবাহের বাধা কেটে গিয়ে বিবাহকার্য সুসম্পন্ন হবে। বন্ধুত্ব, প্রেম, ভ্রমণ তথা বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে।

বৃষ (২১ এপ্রিল-২০ মে):
সম্ভাব্য ক্ষেত্রে জন্মগ্রহণ করা শিশুটি দেশখ্যাত নয় জগৎখ্যাত হবে। দুর্ঘটনা ও অপ্রিয় ঘটনা এড়াতে ভিড়ভাড় ও তীব্র গতির বাহন এড়িয়ে চলা সমীচীন হবে। দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে গোটা পরিবারে শোকের বন্যা বইতে পারে।

মিথুন (২১ মে-২০ জুন):
নিত্যনতুন সুযোগ হাতে আসায় মন প্রসন্ন হয়ে থাকবে। ব্যবসা-বাণিজ্যে বিশেষ করে মজুদ মালের দাম অধিক বৃদ্ধি পাবে। গৃহবাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হবে তথা অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্য ও বিবাহসংক্রান্ত দুশ্চিন্তার অবসান ঘটবে।

কর্কট (২১ জুন-২০ জুলাই):
দীর্ঘদিনের দাম্পত্য কলহ কোনো বয়স্কলোকের সহযোগিতায় মীমাংসা হয়ে পড়বে। সপরিবারে কাছেপীঠে তথা কোনো আনন্দ অনুষ্ঠানে যোগদান করতে পারেন।

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট):
দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল, পাওনা টাকা আদায় ও ব্যবসা-বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে। শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করছে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও খেলনা সামগ্রীর পসরা সাজবে।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি):
লটারি, ফাটকা, জুয়া, রেস, শেয়ার প্রভৃতিতে বিনিয়োগ করলে সে অর্থ ডুবে যাবে। পিতা-মাতার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হলেও জীবনের ঝুঁকি নেই। ভ্রাতা-ভগ্নিদের মধ্যকার কলহ বিবাদের মীমাংসা হয়ে পড়বে তথা তাদের সহযোগিতায় সম্পত্তি লাভের যোগ প্রবল।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি):
টাকা-পয়সা যেমন আয় তেমন ব্যয় হওয়ায় সঞ্চয়ের খাতে থাকবে শূন্য। লম্বা ছুটি কাটানোর জন্য প্রস্তুতি নিন। বাণিজ্যিক সফর লাভদায়ক তথা বন্ধুত্ব সুদূরপ্রসারী হবে। মামলা মোকদ্দমার রায় পক্ষে আসায় হারানো সম্পত্তি ফিরে পাওয়ার পথ প্রশস্ত হবে।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ):
দুর্জন আত্দীয় বেশে সুখের সংসারে অশান্তির অনল জ্বেলে দিতে পারে। অবশ্য কর্মক্ষেত্রে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনার প্রতি প্রসন্ন হয়ে পদোন্নতির পথ সুগম করবে। আজকের প্রেম বন্ধুত্ব ভ্রমণ ও রোপণ করা বৃক্ষ সারা জীবনের পাথেয় হবে।

আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।