আজকের জোকস : ২৪ জুন ২০১৫


প্রকাশিত: ০৬:৩১ এএম, ২৪ জুন ২০১৫

শ্রীলংকার পেস বোলার মালিঙ্গা যাচ্ছে সেলুনে চুল কাটতে । মালিঙ্গার মা বললেন-
মা : কই যাস মালিঙ্গা?
মালিঙ্গা : চুল কাটতে সেলুনে যাচ্ছি।
মা : আসার সময় তোর কাটা চুলগুলো নিয়া আসিস তো!
মালিঙ্গা : কেন মা? আমার কাটা চুল দিয়ে কী করবে?
মা : বাসন-কোসন মাজবো আর কি!

***
পুলিশ অফিসারের স্ত্রী স্বামীর পকেট থেকে পাঁচশ টাকা মারতে গিয়ে ধরা পড়ে গেল।
স্বামী : আমি একজন পুলিশ অফিসার। তুমি আমার স্ত্রী হলেও তোমাকে জেল হাজতে পাঠানো আমার কর্তব্য!
স্ত্রী : এই নাও। পঞ্চাশ টাকা। আর কথা বাড়িও না!

***
একদিন আবুল প্রচুর মদ খেয়ে এসে বউকে চা দিতে বললো, বউ চা দিতেই আবুল বউকে ধরে পেটাতে লাগল। প্রতিবেশীরা মারের আওয়াজ শুনে ছুটে এসে জিজ্ঞেস করলো, কী হয়েছে, মারছেন কেন ?
আবুল : এই হারামজাদী আমার চায়ে তাবিজ মিশিয়েছে আমাকে বশ করবে বলে!
বউ : ( কাঁদতে কাঁদতে) ওটা টি ব্যাগ ছিল !

এইচএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।