আজকের জোকস : ২৫ জুন ২০১৫


প্রকাশিত: ০৬:২৬ এএম, ২৫ জুন ২০১৫

বল্টু : বল তো মন্টু, ফুটবল ছেলে না মেয়ে?
মন্টু : তুই এইটা বুঝিস না? ১১+১১= ২২জন ছেলে যার পিছনে দৌড়ায় সেটা  তো মেয়েই হবে!

***
আবুল তার বউকে নিয়ে কফিশপে গেছে।
আবুল : কফিটা তাড়াতাড়ি শেষ করো, ঠান্ডা হয়ে যাচ্ছে।
বউ : হোক, সমস্যা কি?
আবুল : আরে বোকা, মূল্য তালিকা দেখো! হট কফি- ২০টাকা, কোল্ড কফি- ৫০ টাকা। ঠান্ডা হয়ে গেলে অযথাই ৩০টাকা বেশি দিতে হবে!

***
হাবলু নতুন টেলিভিশন কিনেছে। বাড়ি ফিরেই সে টেলিভিশনটা এক ড্রাম পানির ভেতর ডুবিয়ে দিলো। ঘটনা দেখে ছুটে এলেন এক প্রতিবেশী।
প্রতিবেশী : আরে, করছ কী, করছ কী?
হাবলু : হে হে, আর বলবেন না। নতুন টিভি কিনলাম। দোকানদার বলল, রঙিন টিভি! ভাবলাম, ব্যাটা ঠকিয়ে দিল কি না, তাই পানিতে ডুবিয়ে দেখছিলাম, রং উঠে যায় কি না!

এইচএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।