নববর্ষে হাম সচেতনতা ও স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন করলো এসবিপি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫৫ পিএম, ১৫ এপ্রিল ২০২৬
হাম সচেতনা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন করেছে সোসাইটি অব বাংলাদেশি ফার্মাসিস্ট

নববর্ষ উপলক্ষে হাম সচেতনা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন পরিচালনা করেছে সোসাইটি অব বাংলাদেশি ফার্মাসিস্ট (এসবিপি) নামের এক সংগঠন। রাজধানীর জিয়া উদ্যান, ধানমন্ডির রবীন্দ্র সরোবর ও বসুন্ধরা রেসিডেন্সিয়াল এলাকায় একাধিক বুথ স্থাপন করে সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়।

বুধবার (১৫ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ক্যাম্পেইনের আওতায় ফ্রি ব্লাড প্রেসার চেকআপ, ফ্রি ব্লাড গ্লুকোজ টেস্ট, হাম সম্পর্কে সচেতনতামূলক পরামর্শ এবং ওষুধের নিরাপদ ব্যবহার ও স্বাস্থ্যসেবা বিষয়ে ফার্মাসিস্টরা দিকনির্দেশনা দেন।

আরও পড়ুন
আটদিনে হামের টিকা পেয়েছে ৯ লাখ ৪৩ হাজার শিশু 
চীনের সহযোগিতায় বিএমইউতে চালু হতে পারে জয়েন্ট সার্জারি ক্লিনিক 

সংগঠনটি বলছে, এই কার্যক্রমটি প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত উন্নত স্বাস্থ্যব্যবস্থা গঠনের অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও সে লক্ষ্য বাস্তবায়নের একটি বাস্তব পদক্ষেপ। পাশাপাশি বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের প্রফেসর ডা. মোহাম্মদ রফিকুল ইসলামের দিকনির্দেশনায় অনুপ্রাণিত। এই কার্যক্রমে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অ্যালামনাই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে, যা তরুণ সমাজের জনস্বাস্থ্য বিষয়ক দায়িত্বশীল ভূমিকার একটি শক্তিশালী উদাহরণ হিসেবে প্রতিফলিত হয়েছে।

সোসাইটি অব বাংলাদেশি ফার্মাসিস্ট (এসবিপি) আহ্বায়ক মোহাম্মদ জাকারিয়া হোসেন বলেন, একটি আধুনিক ও কার্যকর স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে ফার্মাসিস্টদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। আজকের এই উদ্যোগ তারই বাস্তব প্রতিফলন, যেখানে জনসচেতনতা, প্রতিরোধ এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা একসঙ্গে কাজ করছে।
ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম দেশব্যাপী আরও বিস্তৃত আকারে পরিচালনা করার পরিকল্পনা নিয়েছে এসবিপি।

ইএইচটি/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।