পশ্চিমবঙ্গে নির্বাচন
দুই আসনে লড়বেন শুভেন্দু অধিকারী, প্রতিপক্ষ মমতা ব্যানার্জী
পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসন থেকে নিজের মনোনয়নপত্র জমা দিয়েছেন বিজেপির প্রার্থী ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সোমবার (৩০ মার্চ) হলদিয়া মহকুমা কার্যালয়ে গিয়ে তিনি নন্দীগ্রাম আসনের জন্য মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, সাবেক রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষসহ দলের স্থানীয় নেতারা। আগামী ২৩ এপ্রিল এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গণনা হবে ৪ মে।
এ নির্বাচনে দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন শুভেন্দু অধিকারী। অন্য আসনটি হলো দক্ষিণ কলকাতার ভবানীপুর, যেখানে ভোটগ্রহণ হবে ২৯ এপ্রিল।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলে দুটি আসন থেকেই জয়ের আশা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা ব্যানার্জীকে হারিয়েছিলেন শুভেন্দু অধিকারী। ওই জয়ের মাধ্যমে তিনি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনায় আসেন।
এবার নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর থেকেও প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। এই আসনে তার প্রধান প্রতিপক্ষ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
ডিডি/কেএএ/