ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৩ পিএম, ০৫ এপ্রিল ২০২৬
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। ফাইল ছবি।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শনাক্ত করা হয়েছে, যা গত চার ঘণ্টার মধ্যে প্রথম বড় আক্রমণ।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানায়, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে আসন্ন হুমকি প্রতিহত করার কাজ শুরু করেছে।

এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে সতর্কতা সাইরেন বেজে উঠেছে, যা সাধারণত ক্ষেপণাস্ত্র বা রকেট হামলার আগাম সতর্ক সংকেত হিসেবে ব্যবহার করা হয়।

এর আগে একই ধরনের হামলায় জেরুজালেমসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং একাধিকবার সতর্কতা জারি করা হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

চলমান এই যুদ্ধে ইরান একাধিক ধাপে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, যার জবাবে ইসরায়েলও পাল্টা বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে। ফলে পরিস্থিতি ক্রমেই আরও উত্তপ্ত হয়ে উঠছে এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, দক্ষিণ বৈরুতের জিন্নাহ এলাকায় ইসরায়েলি হামলায় চারজন নিহত হয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে যে, এই হামলায় আরও ৩৯ জন আহত হয়েছেন।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।