পিয়ংইয়ং ম্যারাথনে বিদেশিদের অংশগ্রহণ নিষিদ্ধ
আগামী এপ্রিলে অনুষ্ঠেয় তাদের বার্ষিক আন্তর্জাতিক পিয়ংইয়ং ম্যারাথনে বিদেশিদের অংশগ্রহণ নিষিদ্ধ করেছে উত্তর কোরিয়া। মহামারি ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়ার অব্যাহত উদ্বেগের কারণে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
চীন ভিত্তিক কোরিয়ো ট্যুরস ও ইয়ং পায়োনীর ট্যুরস জানায়, সোমবার সকালে তাদেরকে এ সিদ্ধান্তের কথা জানায় উত্তর কোরিয়া। কোন বিদেশি পর্যটক দেশে যাতে প্রবেশ করতে না পারে সে জন্য উত্তর কোরিয়া গত অক্টোবর মাসে তাদের সীমান্ত বন্ধ করে দেয় এবং কূটনীতিকদের মতো অন্যান্য বিদেশি নাগরিকের ওপর তীব্র নজরদারির ব্যবস্থা করে।
তবে কোরিয়ো ও ইয়ং পায়োনীর জানায়, খুব শিগগিরই এ নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে বলে তাদের ধারণা।
উল্লেখ্য, আগামী ১২ এপ্রিল এ ম্যারাথন শুরু হওয়ার কথা রয়েছে।
আরএস/পিআর