দুই দেশের মধ্যে সমাধান অসম্ভব : আব্বাস
মধ্যপ্রাচ্যের দুই দেশ ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে চলমান সঙ্কটের সমাধান অসম্ভব বলে জানিয়েছেন প্যালেস্টাইন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ইসরাইলের নিসেট নির্বাচনে বেনইয়ামিন নেতানিয়াহুর লিকুট পার্টি জয় লাভ করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। নেতানিয়াহু দেশটির প্রধানমমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার একদিন পর বৃহস্পতিবার আব্বাস এ কথা বলেন। খবর এনডিটিভি।
তিনি বলেন, নেতানিয়াহু তার নির্বাচনি ইসতিহারে দুই দেশের মধ্যে চলা সঙ্কট নিসরসনে কোন রাজনৈতিক পদক্ষেপের কথা উল্লেখ করেন নি। বরং তিনি তার নির্বচনি ইসতিহারে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন। এর ফলে এটি স্পষ্ট হয়ে যায় নেতানিয়াহুর নেতৃত্বে ইসরাইলের সঙ্গে ফিলিস্থিনের চলমান সঙ্কট কখনই সমাধান হবে না। বরং তা আরো ঘনিভুত হবে।
আব্বাস বলেন, তার দেশ সঠিক বিচার পেতে সবসময় জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক মহলের সহায়তা কামনা করে যাবে। এটা করার অধিকার আমাদের রয়েছে।
এএইচ/আরআই