আফগানিস্তানে যৌথ হামলায় নিহত ১১


প্রকাশিত: ০৩:০৫ পিএম, ১৯ মার্চ ২০১৫

আফগানিস্তানের পুলিশ ও সেনাবাহিনীর যৌথ হামলায়  ১১ জন নিহত হয়েছে। নিহতরা সবাই তালেবান যোদ্ধা বলে জানা গেছে। সিনহুয়া।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় কুনার, কান্দাহার, উরুজগান, লোগার, গজনি, হেরাত, ফারাহ ও হেলমান্দ প্রদেশে বেশ কিছু ‘সন্ত্রাসবিরোধী’ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তালেবানের অন্তত ১১ সশস্ত্র যোদ্ধা নিহত হয়।

তবে বিবৃতিতে অভিযানে সেনাবাহিনী কিংবা পুলিশের কোনো সদস্য হতাহত হয়েছে কিনা তা উল্লেখ করা হয়নি। এছাড়া সরকারের ওই বিবৃতির পরিপ্রেক্ষিতে তালেবানদের পক্ষ থেকেও কোনো মন্তব্য করা হয়নি।

এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।