ভারতের উত্তরপ্রদেশে ট্রেন লাইনচ্যুত, নিহত ১৫
ভারতের উত্তরপ্রদেশের বাছরাওয়াঁতে জনতা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন সহ ৩টি বগি লাইনচ্যুত হয়েছে। এই ঘটনায় মারা গেছে ১৫ জন। আহত হয়েছে কমপক্ষে ৪০ জন। রেল সূত্রে মৃতের সংখ্যা জানানো হয়েছে পাঁচ।
প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে, ব্রেক ফেল করাতেই এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রেল রাষ্ট্রমন্ত্রী মনোজ সিনহা। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন ডি আর এম। এই দুর্ঘটনায় সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে উত্তরপ্রদেশ সরকার।
এআরএস/এমএস