ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত ৩২
ভারতের উত্তর প্রদেশে দুটি ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দেড়শতাধিক। শুক্রবার সকালে রায় বেরেলি জেলায় এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি।
রেলওয়ের মুখপাত্র অনিল সেক্সেন জানান, সকাল সাড়ে ৯টায় জেলার বাছরাবান রেল স্টেশনে দেরাদুন-বারানসিগামী ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়। ফলে হতাহতের এ ঘটনা ঘটে। ব্রেক ফেল করার কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে বলে মনে করা হচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান তিনি। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল।
রেলমন্ত্রী সুরেশ প্রভু জানান, ঘটনা তদন্তের নির্দেশ এবং আহতদের চিকিৎসা দিতে চিকিৎসক পাঠানো হয়েছে। এছাড়া নিহতদের পরিবার প্রতি দুই লাখ রুপি ও আহতদের ৫০ হাজার রুপি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে।
এএইচ/পিআর