সম্পর্ক উন্নয়নে ত্রিদেশীয় বৈঠক


প্রকাশিত: ১০:৪৩ এএম, ২১ মার্চ ২০১৫

প্রায় তিন বছর পর জাপান, দক্ষিণ কোরিয়া ও চীনের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হলো। শনিবার কোরিয়ার রাজধানীতে জাপানের ফুমিও কিশিদা ও চীনের ওয়াং ই কে স্বাগতম জানান দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী য়ুন বিয়ুং সি। বৈঠকে এই তিন মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিয়ূং হে।

দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিত এই বৈঠকে দেশগুলোর আঞ্চলিক এবং কূটনৈতিক সম্পর্কের উপর আলোকপাত ও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

তিন দেশের মধ্যে একটি শক্ত অর্থনৈতিক মিল রয়েছে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জাপানের ভূমিকা এবং কিছু অমীমাংসিত ইস্যু নিয়ে দেশগুলোর মাঝে বৈরিতাও কম নয়।

তবে সবকিছু ভুলে নতুন সম্পর্কের দিকে এগিয়ে যেতে চায় এই তিন জাতি। এ বিষয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রীর এক মুখপাত্র জানান ‘মাননীয় মন্ত্রী চীনের ভবিষ্যতের কথা ভেবে সামনে দিকে এগুতে সম্মত হবেন।’

প্রসঙ্গত, তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীর শেষবার দেখা হয় ২০১২ সালের এপ্রিলে। বিগত বছর গুলোতে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের কারণে ত্রিবার্ষিক সম্মেলন স্থগিত করা হয়।

জাপানকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ্রাসন এবং যুদ্ধচলাকালীন সময়ে যৌন ক্রীতদাসির ঘটনার জন্যে যথাযথ ক্ষমা চাওয়ার জন্যে আহ্বান করে চীন ও দক্ষিণ কোরিয়া।

সরাসরি ক্ষমাতে রাজি না হলেও জাপানের পররাষ্ট্রমন্ত্রী কিশিদা দুদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের চেষ্টা জালিয়ে যাচ্ছেন। সেই চেষ্টারই একটি সাফল্য এই ত্রিদেশীয় বৈঠক-এমনটাই মনে করছে বিশ্ব রাজনীতি।

পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।