কর্মরত অবস্থায় টিভি উপস্থাপিকার মৃত্যু
এবিসি টেলিভিশনের জনপ্রিয় উপস্থাপিকা লিসা কোলাগ্রোসি (৪৯) কর্মরত অবস্থায় শনিবার মারা গেছেন। তিনি এবিসি টেলিভিশন নিউইয়র্কের আই উইটনেস অনুষ্ঠানের সাংবাদিক এবং উপস্থাপিকা ছিলেন।
জানা যায়, শনিবার সকালে একটি অ্যাসাইনমেন্ট থেকে ফেরার সময় হঠাৎ মস্তিষ্কে রক্তক্ষণের শিকার হন কোলাগ্রোসি। এর পরপরই মৃত্যুর কোলে ঢোলে পড়েন এই জনপ্রিয় উপস্থাপিকা।
আই উইটনেস নিউজ একটি শোক বিবৃতিতে শনিবার জানায়, কোলাগ্রোসি অত্যন্ত দক্ষ একজন সাংবাদিক এবং উপস্থাপিকা ছিলেন। কাজের ব্যাপারে তিনি ছিলেন সাহসী, সৎ এবং কর্তব্যনিষ্ঠ। একইসঙ্গে ছিলেন চমৎকার একজন মা।
লিসা কোলাগ্রোসি স্বামী এবং দুই সন্তান রেখে গেছেন।
এসআরজে