এবার হামলা মুম্বাইয়ের গীর্জায়


প্রকাশিত: ০৬:১৮ পিএম, ২১ মার্চ ২০১৫

দিল্লি, হরিয়ানার পর এবার মুম্বাইয়ের পানভেল অঞ্চলে একটি গীর্জায়শনিবার সকালে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা।

সিসিটিভি ফুটেজ অনুযায়ী শনিবার গভীররাত দেড়টা নাগাদ জনা তিনেক মুখোশধারী লোক গীর্জা লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে। চার্চটির বাইরে একটি কাঁচের বাক্সে সেন্ট জর্জের একটি মূর্তি ছিল। সেটি এই পাথর ছোঁড়ায় ক্ষতিগ্রস্থ হয়।

খান্ডেশ্বর পুলিশ স্টেশনে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। কিন্তু যেহেতু হামলাকারীদের মুখ ঢাকা ছিল, তাদের শনাক্তকরণ পুলিসের পক্ষে সমস্যাজনক হয়ে উঠেছে।

গীর্জা কর্তৃপক্ষ বলছে এটি রাজনৈতিক চক্রান্ত।

কিছুদিন আগেই হরিয়ানার নির্মিয়মান একটি গীর্জায় ভাঙচুর হয়েছিল। দিল্লিতে গত দু`মাসে আক্রমণ হয়েছে অন্তত ৬ টি গীর্জা। সংখ্যালঘুদের উপর আক্রমণ নিয়ে উত্তাল হয়েছে সংসদ। বিরোধীদের তুমুল সমালোচনার মুখে পড়েছে সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং বৃহস্পতিবারই বিবৃতি দিয়ে জানিয়েছেন ধর্ম ও জাতের ভিত্তিতে কোনও বৈষম্য সরকার সহ্য করবে না।

সমস্ত ধর্মীয়স্থানে কড়া নিরাপত্তার আদেশ দিয়েছেন তিনি।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।