ইউক্রেনে গোলাবর্ষণে সৈন্য নিহত, আহত ৭


প্রকাশিত: ১১:৪০ এএম, ২৭ এপ্রিল ২০১৫

ইউক্রেনের পূর্বাঞ্চলে ব্যাপক গোলাবর্ষণে এক সৈন্য নিহত ও সাতজন আহত হয়েছে। দেশটির পূর্বাঞ্চলে সরকারি বাহিনীর সঙ্গে রুশপন্থী বিদ্রোহীদের লড়ছে এ হতাহতের ঘটনা ঘটে। ইউক্রেনে এক বছর ধরে চলা এ সংঘর্ষে ৬ হাজারেরও বেশি লোক নিহত হয়েছেন।

ইউরোপের পর্যবেক্ষণ সংস্থা ওএসসিই বলেছে, অস্ত্রবিরতি চুক্তি সত্ত্বেও উভয় পক্ষের মধ্যকার রণক্ষেত্র প্রতিদিন গোলার আঘাতে কেঁপে উঠছে। ইউক্রেনের সামরিক বাহিনীর মুখপাত্র ওলেসান্দার মটুইয়ানক রুশপন্থী বিদ্রোহীদের বিরুদ্ধে ইউক্রেনের সেনা অবস্থানের ওপর ব্যাপক গোলাবর্ষণের অভিযোগ করেছেন। রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের এক সৈন্য নিহত ও সাতজন আহত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় বিদ্রোহীদের অস্ত্র বিরতি লঙ্ঘনের হার বেড়েছে বলেও জানান ওলেসান্দার মটুইয়ানক। বিদ্রোহীদের বিরুদ্ধে ফেব্রুয়ারিতে অস্ত্রবিরতি চুক্তিতে নিষিদ্ধ গ্রাড রকেট লাঞ্চার ও অন্যান্য ভারী গোলাবর্ষণ ব্যবহারেরও অভিযোগ করেছেন তিনি।

একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।