মালিতে নৌকা ডুবে ১০ জনের মৃত্যু


প্রকাশিত: ১২:২৭ পিএম, ২৭ এপ্রিল ২০১৫

মালিতে রোববার ডিঙ্গি জাতীয় একটি নৌকা ডুবে ১০ জনের মৃত্যু হয়েছে। বিগত দেড় বছরের মধ্যে পশ্চিম আফ্রিকার এ দারিদ্র্যপীড়িত দেশে এটি ছিল প্রথম বড় ধরনের নৌকা ডুবির ঘটনা।

পুলিশ সূত্র এএফপিকে জানায়, বামাকো থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে তিয়েনফালা শহরে রোববার নৌকা ডুবিতে ১০ জনের প্রাণহানি ঘটে।

সূত্র জানায়, কাঠের তৈরি এ নৌকা নাইজার নদীতে প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। এ দুর্ঘটনার পর উদ্ধার অভিযানের ব্যাপারে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বিলুপ্তপ্রায় এসব নৌকা প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ে। তবে ২০১৩ সালের অক্টোবরের পর এই প্রথম এ দুর্ঘটনা ঘটলো। ২০১৩ সালের ওই নৌদুর্ঘটনায় ৭০ জনের বেশি লোক প্রাণহারায়।

একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।