দিল্লি সফরে আফগানিস্তান প্রেসিডেন্ট
তিনদিনের ভারত সফরে দিল্লি গেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট মহম্মদ আশরাফ ঘানি। সোমবার রাতে তিনি দিল্লি পৌঁছেছেন। ঘানি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বেশ কিছু ডেলিগেটদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে তার। ভারতের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ছাড়াও হামিদ আনসারি ও সুষমা স্বরাজের সঙ্গে দেখা করার কথা রয়েছে ঘানির।
ঘানি তার তিনদিনের সফরসূচিতে রাজঘাটে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স রিসার্চ সেন্টারে যাবেন বলে জানা গেছে। ২৯ এপ্রিল দেশে ফিরে যাওয়ার আগে শিল্প ও ব্যবসা সংক্রান্ত নানান ইস্যুতে ভারতের সঙ্গে আলোচনা করবেন আফগানিস্তান প্রেসিডেন্ট।
একে/এমএস