আফগানিস্তানে ভূমিধসে নিহত ৫২


প্রকাশিত: ০২:৩৩ পিএম, ২৮ এপ্রিল ২০১৫

আফগানিস্তানের বাদাখসান প্রদেশে ভূমিধসের ঘটনায় ৫২জন নিহত হয়েছে। মঙ্গলবার প্রদেশের খওয়ান জেলায় এ ঘটনা ঘটে। খবর ডন নিউজ।

খবরে বলা হয়, ভূমিধসে অন্তত ১০০ বাড়ি ধসে পড়েছে। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ২৫ নারী ও ২২ শিশু রয়েছে। প্রাদেশিক গভর্নর গুল মোহাম্মদ বিদার জানান, এ ঘটনায় রাজধানী কাবুলে সাহায্যের কথা জানানো হয়েছে।  উদ্ধারকাজে সহায়তার জন্য তারা দুটো হেলিকপ্টার পাঠাচ্ছে।

প্রাদেশিক পুলিশের মুখপাত্র লাল মোহাম্মদ আহমাদজাই ঘটনার সত্যতা স্বীকার করেছেন।  উল্লেখ্য, গত মে মাসে ভারিবর্ষণে বাদাখসানের প্রান্তিক একটি গ্রামে ভূমিধসের ঘটনা ঘটেছিল। ওই ভূমিধসে অন্তত ৩০০ মানুষের প্রাণহানি হয়।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।