পুত্র সন্তান লাভের ওষুধ বিক্রি করছেন রামদেব!


প্রকাশিত: ০২:২৫ পিএম, ৩০ এপ্রিল ২০১৫

বাবা রামদেবের ওষুধ খেলেই পুত্র সন্তান জন্ম নেবেই। এমন প্রতিশ্রুতি দিয়ে তার `পুত্রজিবা রক্সাবুর্ঘি` বিক্রি প্রসঙ্গে উত্তাল হয়েছে ভারতের রাজ্যসভা। জেডিইউ সাংসদ এসে ত্যাগি এই বিষয়টি রাজ্যসভা তুলে তদন্তের দাবি জানান। প্রসঙ্গত, এই ওষুধ বিক্রি করছে বাবা রামদেবের দিব্যা ফার্মেসি।

এই ওষুধের প্যাকেট সাংসদ জয়া বচ্চন ধরিয়ে দেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে কে নাড্ডাকে। হইহই পড়ে যায় রাজ্যসভায়। প্রতিবাদে মুখর হয়ে ওঠেন বিরোধী সাংসদরা।

পুত্র সন্তান জন্ম দেয়ার জন্য বাবা রামদেবের ফার্মেসি এবার বিশেষ ওষুধ বেঁচতে শুরু করেছে। হরিয়ানায় দিনের পর দিন কমছে মেয়েদের সংখ্যা। কন্যাভ্রূণ হত্যা রোধ ও সামগ্রিকভাবে কন্যা সন্তানের সুরক্ষার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার স্বপ্নের প্রকল্পের সূচনার জন্য তাই প্রথমেই বেছে নিয়েছিলেন হরিয়ানাকে। আর সে রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর যোগগুরু রামদেবই এবার পুত্রসন্তান লাভের জন্য মহিলাদের মধ্যে `ওষুধ` বিক্রি করা শুরু করেন।

রামদেবের দিব্য ফার্মেসি জোর কদমে তাদের আয়ুর্বেদিক ওষুধ `পুত্রজীবক বীজ` বিক্রিতে ব্যস্ত। এই ওষুধের সঙ্গেই আর একটি ওষুধ বিক্রি করছে দিব্য ফার্মেসি। নাম `শিবলিঙ্গ বীজ` যার মধ্যে রয়েছে `পুত্রজিবা রক্সাবুর্ঘি`। আয়ুর্বেদ মতে, এই ওষুধটি নাকি বন্ধ্যাত্ব রোধক এবং কামোদ্দীপক।

যদিও `পুত্রজীবক বীজ` ওষুধটির মোড়কে নির্দিষ্ট করে লেখা নেই যে পুত্রসন্তান লাভের জন্য এ ওষুধ কার্যকরী। তবে এর নামটি থেকেই স্পষ্ট এই ওষুধ বিক্রির মূল লক্ষ্য কী। বিভিন্ন যে ওয়েবসাইটগুলোর মাধ্যমে রামদেবের কোম্পানির বিশেষ প্রোডাক্টগুলো বেঁচা হয় তারাও এই এক দাবিই করেছেন।

পাঞ্জাবের চণ্ডীগড় ও পার্শ্ববর্তী অঞ্চলে দিব্য ফার্মেসির আউটলেটগুলোতে অনুসন্ধানের পর দেখা গেছে, তারাও এই ওষুধটি বেঁচছে পুত্র সন্তান লাভের নাম করেই। ২০০ গ্রাম `পুত্রজীবক বীজ`-এর দাম ৩০টাকা।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।