`বিমান নামতে না দেয়ার ফল পাবে সৌদি`
যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের সাধারণ মানুষের জন্য ত্রাণ সামগ্রী সরবরাহ করতে না দেয়ায় সৌদি আরবকে মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের আরব ও আফ্রিকাবিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান। ওষুধ সামগ্রী বহনকারী ইরানি কার্গো বিমানটিকে গত মঙ্গলবার ফেরত পাঠানোর পরিপ্রেক্ষিতে বুধবার তিনি এ মন্তব্য করেন।
ত্রাণবাহী ইরানি বিমানের অবতরণ ঠেকাতে সানা বিমানবন্দরে বোমাবর্ষণ শুরু করে সৌদি জঙ্গি বিমানগুলো। এ অবস্থা ইয়েমেনে অবতরণ না করেই ফিরে আসতে বাধ্য হয় ইরানি বিমান।
আমির আবদুল্লাহিয়ান বলেন, সানার আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা হামলা করে এবং ত্রাণবাহী ইরানি বিমান ইয়েমেনে অবতরণে বাধা দেয়ার মাধ্যমে সৌদি আরব অবন্ধুসূলভ আচরণ করেছে। ইয়েমেনের ওপর সৌদি আগ্রাসনের তীব্র নিন্দা জানান আামির আব্দুল্লাহিয়ান।
ইয়েমেনে নৌ-ফ্লাই জোন পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে সৌদি আরব যে তৎপরতা চালাচ্ছে তা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলেও তিনি মন্তব্য করেন।
ইয়েমেনে জাতিসংঘের নতুন বিশেষ দূত হিসেবে ইসমাঈল ওলুড শেখ আহমেদের মনোয়ন প্রসঙ্গে তিনি বলেন, জাতিসংঘের মহাসচিব বান কি মুন ও ইয়েমেনবিষয়ক তার নতুন প্রতিনিধি ইয়েমেনবাসীদের কষ্ট লাঘবে করবেন বলে আশা করা হচ্ছে।
একইসঙ্গে আশা করছি ইয়েমেনবাসীর জন্য প্রয়োজনীয় ওষুধ, খাবার এবং জ্বালানি পাঠানোর জন্য নিরাপদ রাস্তার ব্যাবস্থা করবেন বলেও আশা করা হচ্ছে।
বিএ/পিআর