মোদির জীবন বদলে দিয়েছেন যে সন্ন্যাসী


প্রকাশিত: ০৬:৩৪ এএম, ০৫ মে ২০১৫

আগামী ৯ মে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য পশ্চিমবঙ্গের প্রাদেশিক রাজধানী কলকাতা সফরে যাচ্ছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে ৯৫ বছর বয়স্ক এক হিন্দু সন্ন্যাসীর সাথে দেখা করবেন তিনি, আর এর মাধ্যমে রক্ষা করবেন বহু বছর আগে নিজের দেয়া প্রতিশ্রুতিটি।

এই সন্ন্যাসীকেই নিজের গুরু মেনেছিলেন মোদি এবং এই গুরুর নির্দেশেই রাজনীতিতে পা রাখেন এবং এরই ধারাবাহিকতায় পরবর্তীতে বিশ্বের মানচিত্রে অন্যতম গুরুত্বপূর্ণ দেশটির প্রধানমন্ত্রীত্বও অর্জন করেন তিনি।

কলকাতার কাছেই অবস্থিত বেলুড় মঠে রামকৃষ্ণ মিশনের প্রধান পুরোহিত স্বামী আত্মাস্থানন্দের সাথে দু’দিনের কলকাতা সফরের মধ্যে যেকোনো সময় দেখা করতে যেতে পারেন মোদি। শেষবার বেলুড়ে পা রেখছিলেন মোদি ২০১৩ সালে, যখন তিনি ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী। সেবারই ফের এই বেলুড়ে ফেরার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।