১৪ মে চীন সফরে যাচ্ছেন মোদী


প্রকাশিত: ০৭:৩৭ এএম, ০৫ মে ২০১৫

আগামী ১৪ মে প্রতিবেশী ও প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র চীন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তার চীন সফরের কথা ঘোষণা করা হয়। মাইক্রোব্লগিং ওয়েবসাইট উইবোয় একথা জানান স্বয়ং নরেন্দ্র মোদী। গত বছর প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর চীনে এটিই তার প্রথম সফর।

১৪ থেকে ১৬ মে চীনে অবস্থান করবেন নরেন্দ্র মোদী। ঐতিহ্যগতভাবেই চীন এবং ভারতের মধ্যে ব্যবসায়িকসহ নানা ধরনের সম্পর্ক বিরাজমান। তবে সম্প্রতি সীমান্ত বিরোধ এবং পারস্পরিক সন্দেহের কারণে তাদের সম্পর্ক কিছুটা ভাটা পড়েছে।

ভারত এবং চীনের মধ্যে তিব্বত নিয়ে অনেক আগে থেকেই বিতর্ক রয়েছে। এছাড়া দু’দেশের ব্যবসা বাণিজ্যের ক্ষতিকর দিকটি কাটিয়ে উঠতে আগ্রহী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দু’দেশের মধ্যে সম্পর্কের উন্নতির জন্যেই তিনি এই বেইজিং সফরে যাচ্ছেন।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।