নর্মদায় কৃষকদের পানি-বিদ্রোহ


প্রকাশিত: ১১:৩৫ এএম, ০৫ মে ২০১৫

এ এক অভিনব আন্দোলন। গত ২৫ দিন ধরে এক কোমর পানিতে দাঁড়িয়ে প্রতিবাদ জানাচ্ছেন প্রায় ৪০০ কৃষক। দাবি, সরকারের কাছে ন্যায্য ক্ষতিপূরণ। ভারতের মধ্যপ্রদেশের ঘোলগাঁও গ্রামে নর্মদা নদীর তীরে এ প্রতিবাদ-আন্দোলন চলছে।

কৃষকদের দাবি, ওমকারেশ্বর বাঁধে পানিসীমা বৃদ্ধির জেরে চাষিরা সেচের পানি পাচ্ছেন না। সেই সঙ্গে অনাবৃষ্টির কারণে এ বছর ফসল ভালো হয়নি। ফলে চরম অর্থসঙ্কটের মধ্যে রয়েছেন কৃষকরা।

৬৩ বছরের সাক্কু বাঈ জানালেন, ৪০ ডিগ্রি তাপমাত্রায় টানা ২৫ দিন ধরে পানিতে বসে রয়েছেন। পায়ের আঙুলগুলো অসাড় হয়ে গেছে। পানিবাহিত রোগ-জীবাণুর সংক্রমণ শুরু হয়েছে। ফলে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন।

এ অবস্থায় সরকার অবিলম্বে কর্ণপাত না করলে কৃষকরা অসুস্থ হয়ে পড়তে পারেন বলে মনে করা হচ্ছে। বুধবার আরও ৫০০ কৃষক আন্দোলনে যোগ দিতে পারেন বলে খবরে বলা হয়।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।