জার্মান-বিমান দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন


প্রকাশিত: ০৮:২৫ এএম, ০৭ মে ২০১৫

ফ্রান্সের বিমান দুর্ঘটনা সংশ্লিষ্ট তদন্তকারী দল বলছেন- মার্চ মাসে জার্মান-উইংসের বিমানের যে কো-পাইলট ইচ্ছে করেই বিমানটিকে আল্পস পর্বতমালায় আছড়ে ফেলেছিল এবং যে ঘটনায় ১৫০ আরোহীর সকলেরই প্রাণ হারিয়েছিলেন সেই কো-পাইলট ওই একই দিন আরেক বিমান উড়ানে নিয়ন্ত্রীত অবতরণের চেষ্টা চালিয়েছিল।

বুধবার তদন্তকারী দল জানিয়েছেন- আন্দ্রিয়াস লুবিটয্ ডুসেলডরফ থেকে বার্সেলোনা যাওয়ার সময় বিমানটিকে বারবারই অবতরণ অবস্থানে নিয়ে যান এবং তার পর আবার সে অবস্থান বদলিয়ে ফেলেন। এবং ওই সময়টিতে, দৃশ্যত মনে হয়, ককপিটে তিনি একাই ছিলেন, যেমনটি কি-না জার্মান-উইংসের বিমান উড়ানের বিধ্বস্ত হওয়ার সময়টাতে তার সঙ্গে অপর বৈমানিক ককপিটে ছিলেন না।

এর আগের তদন্ত রিপোর্টে বলা হয়েছিল, বিধ্বস্ত বিমানের পাইলট প্রক্ষালনাগারে গিয়েছিলেন যখন তখনই লুবিটয্ ভেতর থেকে দরজা বন্ধ করে দেন এবং পাইলট চেষ্টা করেও আর ককপিটে ঢুকতে পারেননি।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।