ভূমিকম্পে মেট্রোট্রেন চলাচল বন্ধ
আবারও ভূমিকম্প অনুভূত হওয়ার কারণে কলকাতায় মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার বেলা দুপুরে অনুভূত হওয়া ওই কম্পনের ফলে এ সিদ্ধান্ত নিয়েছে স্টেশন কর্তৃপক্ষ।
এ সময় যাত্রীদের দ্রুত নামিয়ে মেট্রো স্টেশন খালিয়ে করে দেওয়া হয়েছে৷ ভূমিকম্পের খবরে হুড়োহুড়িতে এ সময় অনেকেই আহত হয়। সকেলই ছুটে পতাল থেকে বেড়িয়ে খোলা আকাশের নীচে চলে এসেছেন।
এদিকে, মেট্রো চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি বিভিন্ন জায়গাতে কাজ করছে না টেলিফোন নেটওয়ার্কও। গোটা উত্তর-পূর্ব ভারত জুড়েই ভূমিকম্প অনুভূত হয়৷ রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ৭.৪। তবে আবার ভূমিকম্পের কেন্দ্রস্থল নেপাল বলেই জানা গিয়েছে।
এর আগে গত মাসের ২৫ তারিখে নেপালে যে ভূমিকম্প আঘাত হেনেছিল সেদিনও মেট্রোরেল চলাচল বন্ধ করেছিল রেল কর্তৃপক্ষ।
জেআর/আরআইপি