ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে পুড়িয়ে হত্যা
ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে জ্যান্ত পুড়িয়ে হত্যা করেছে এক নরপিশাচ। ঘটনাটি ঘটেছে ভারতের ছত্তিশগড়ের দূর্গ জেলায়।
পুলিশ জানিয়েছে, ঘুষিডি গ্রামের উটাই থানা এলাকায় এ লোমহর্শক ঘটনাটি ঘটেছে। চাচী (কাকিমা) ধর্ষককে প্রতিহত করায় আক্রোশের জেরে তার ভাইপো ও ভাইঝিকে পুড়িয়ে হত্যা করা হয়।
পুলিশ আরো জানায়, অভিযুক্ত ব্যক্তির নাম মহাবীর। ২২ বছরের এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালায় সে। কিন্তু সফল না হওয়ার রাগে ৩ বছরের মোহন ও ৬ বছরের ভুবনেশ্বরীর গায়ে কেরোসিন ঢেলে আগুনে ধরিয়ে দেয়।
ওই গৃহবধূর বক্তব্য অনুযায়ি, একই গ্রামের বাসিন্দা মহাবীর। সোমবার দুপুরে আচমকা বাড়িতে ঢুকে পড়ে সে। এরপরই তাকে ধর্ষণের চেষ্টা চালায়। কিন্তু তাতে সফল না হওয়ায় হাতের সামনে পেয়ে দুই শিশুকে জ্যান্ত পুড়িয়ে মারে।
এই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত মহাবীর পলাতক রয়েছে। পুলিশ মহাবীরের খোঁজে তল্লাশি শুরু করেছে। দুই শিশুর খুনের তদন্তে ওই নারীকেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
এসএইচএস/আরএস/আরআইপি