দু`দফা শক্তিশালী ভূমিকম্পে নেপালে নিহত ১৬


প্রকাশিত: ১১:০২ এএম, ১২ মে ২০১৫
ফাইল ছবি

দু`দফা শক্তিশালী ভূমিকম্পে নেপালে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে বলে দাবি করছে ভারতীয় গণমাধ্যম। মঙ্গলবার দুপুরে ৭ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্প নেপালে আঘাত হানলে কয়েকটি ভবন ধসে এই দূর্ঘটনা ঘটে বলে জানা যায়।

ভূমিকম্পটি নেপালের স্থানীয় সময় ১২টা ৩৫ মিনিটে অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা দাবি করছে উৎপত্তিস্থল নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ৮৩ কিলোমিটার দূরে হিমালয়ের ১৮ দশমিক ৫ কিমি গভীরে।
 
প্রথম দফায় ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পটি বাংলাদেশ ভারত এবং চীনের কয়েকটি অঞ্চলে অনুভূত হয়। এ ভূকম্পনে নেপালের দোলাকা এবং সিন্দুপাল চক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে।

প্রথম দফা ভূমিকম্পের মাত্র ক্রিশ মিনিটের মাথায় ৭ দিশমিক ৪ মাত্রার আবারো ভূকম্পনে নেপালের সিন্দুপালের কয়েকটি ভবন ধসে ৪ জন নিহত এবং আরো ১২ জন আহত হয় বলে দাবি করছে উদ্ধারকারী সংস্থা।

উল্লেখ্য, গত ২৫ এপ্রিলের ভূমিকম্পে নেপালে কমপক্ষে ৮,০৪৬ জন মানুষ নিহত হয়। এই ভূমিকম্পটিকে নেপালের ইতিহাসে সবচেয়ে বড় প্রাকৃতিক দূর্যোগ বলে ঘোষণা করে নেপাল সরকার। ২৫ এপ্রিলের পর আজকের ভূমিকম্পটি ছিলো নেপালের ইতিহাসের দ্বীতিয় শক্তিশালী ভূমিকম্প।

এসকেডি/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।