বিমান দুর্ঘটনা ঘটাতে পারে আল কায়েদা
যেকোন সময় লন্ডন থেকে নিউইয়র্কগামী বা নিউইয়র্ক থেকে লস এঞ্জেলসগামী যেকোনো বিমান ভূপতিত করতে পারে আরব অঞ্চলিয় উগ্রবাদী জঙ্গী সংস্থা আল কায়েদা। সম্প্রতি এমন সতর্কবার্তার কথাই জানিয়েছে সিআইএ’র সাবেক প্রধান মাইকেল মরেল।
অবসরে যাওয়া মরেল তার লেখা একটি বইয়ে উল্লেখ করেন, ‘আমি মোটেও অবাক হবো না যদি আরেকটি নাইন ইলেভেনের মতো সহিংস কর্মকান্ড ঘটে।’
তিনি জানান আরব অঞ্চলের সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ডের দ্রুত বৃদ্ধি ও ইয়েমেন হামলার প্রেক্ষিতে প্রতিশোধ স্বরূপ এমন একটি হামলার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে দেশের অভ্যন্তরীন আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা উচিত বলে মনে করেন মরেল।
এলএ