ভারতে জেএমবি প্রবেশের আশঙ্কা
চোরাপথে নয় এবার বৈধ পাসপোর্ট ও ভিসা নিয়েই বাংলাদেশ থেকে জঙ্গি সংগঠন জামায়াত-উল-মুজাহিদিনের (জেএমবি) একটি দল ভারতে প্রবেশ করতে পারে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কেন্দ্রীয় গোয়েন্দারা এমনই এক প্রতিবেদন দিয়েছেন।
গোয়েন্দাদের এমন প্রতিবেদনের পর পেট্রাপোলসহ বিভিন্ন অভিবাসন বিভাগে নজরদারি কঠোর করতে নির্দেশ পাঠানো হয়েছে। ইমিগ্রেশন বিভাগ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফরের আগেই ওই দলটির ভারতে প্রবেশের কথা ছিল।
তবে প্রধানমন্ত্রীর সফরের সময়কালে এই রাজ্যে কোন অঘটন ঘটেনি। তা সত্ত্বেও সীমান্তের নজরদারি কমানো হচ্ছে না। বাংলাদেশি পাসপোর্টধারীদের ভারতে প্রবেশ ঠেকাতে সতর্কতা অবলম্বন করতে অভিবাসন দফতরের অফিসার ও কর্মীদের বলা হয়েছে।
গোয়েন্দরার জানিয়েছেন, ভারতে সংগঠন বিস্তারের পাশাপাশি এই সংগঠনে যুক্ত ভারতের যুবক ও কিশোরদের প্রশিক্ষন দেওয়ার জন্যই ওই দলটি ভারতে প্রবেশ করবে।
এআরএস/আরআইপি