আইএস নেতা নিহতের দাবি প্রত্যাখ্যান করলো মার্কিন বাহিনী
মার্কিন জোটবাহিনীর বিমান হামলায় ইসলামিক স্টেট (আইএস) নেতা আবু আলা আল আফারি নিহত হয়েছেন বলে ইরাক যে দাবি করেছে তা প্রত্যাখ্যান করেছে মার্কিন বাহিনী।
ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বুধবার বিবিসি জানায়, ইরাকের তাল আফর শহরের একটি মসজিদে বিমান হামলায় আইএসের সেকেন্ড ইন কমান্ড আবু আলা আল আফারি নিহত হয়েছেন। হামলার সময় আফারি অন্য সদস্যদের নিয়ে ওই মসজিদে বৈঠক করছিলেন। হামলায় আফারির সঙ্গে থাকা যোদ্ধারাও মারা যায়।
এদিকে মার্কিন সামরিক বাহিনীর বরাত দিয়ে বৃহস্পতিবার আলজাজিরা জানিয়েছে, বিমান হামলায় আইএসের ওই নেতা নিহত হয়েছেন এ দাবি সমর্থন করার মতো তথ্য তাদের কাছে নেই।
## ইরাকে আইএস’র সেকেন্ড-ইন-কমান্ড নিহত
এসকেডি/আরএস/পিআর