ভারতে কিশোরীদের গর্ভপাতের প্রবণতা বেড়েছে


প্রকাশিত: ০২:০৪ পিএম, ১৪ মে ২০১৫

ভারতের মুম্বাই নগরীতে ১৫ বছরের কম বয়সী কিশোরীদের মধ্যে গর্ভপাতের প্রবণতা বেড়েছে ৬৭ শতাংশ। সাম্প্রতিক একটি সমীক্ষায় এ তথ্য প্রকাশ করা হয়েছে।

সমীক্ষা হতে জানা যায়, মুম্বাইতে গত এক বছরে মোট ৩১ হাজার নারী গর্ভপাত করান। যার মধ্যে ১৬ হাজার জনের বয়স ১৯ এর নীচে। আগের বছরের তুলনায় গর্ভপাতের প্রবণতা বেড়েছে ৪৭ শতাংশ ।

এ বিষয়ে স্কুলে বা কলেজে সেক্স এডুকেশন আরও ভালভাবে পড়ানো উচিৎ বলে মনে করছেন ভারতের চিকিৎসকরা। সমীক্ষা থেকেই জানা যায়- আন্ধেরি পূর্ব এবং পশ্চিমের হাসপাতালগুলোতেই গর্ভপাতের পরিমাণ সবচেয়ে বেশি। প্রায় ৬ হাজার মেয়ে ওই অঞ্চলে গর্ভপাত করিয়েছে বলে প্রতিবেদনে প্রকাশ পেয়েছে।

বিশেষজ্ঞদের মতে- অনেক মেয়েই শুধুমাত্র কৌতূহলবশত শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। ঠিকমতো সাবধানতা অবলম্বন না করার জন্য তারা গর্ভবতী হয়ে পড়ছে। আবার অনেক সময় ছোট মেয়েরা যৌন অত্যাচারেরও শিকার হয়। এরকমেরই নানা কারণের জন্য ১৫ বছরের নীচে কিশোরী মেয়েদের মধ্যে গর্ভবতী হয়ে পড়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে।

এসকেডি/এসএইচএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।