মিশরে ছয় জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর


প্রকাশিত: ১১:৩৫ এএম, ১৭ মে ২০১৫

ইসলামিক জঙ্গি সংগঠন আইএস এর সাথে চুক্তিবদ্ধ মিশরের উগ্রপন্থী ইসলামিক দল আনসার বায়িত আল মুকাদ্দিস। মিশরের একটি সামরিক আদালতের আদেশ অনুযায়ী রোববার সংগঠনটির ছয় সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

অভিযুক্তদের বিরুদ্ধে গত মার্চে সেনা সদস্য হত্যার অভিযোগে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলো আদালত। অবশেষে কায়রোর একটি কারাগারে এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

আরএএইচ/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।