চিলিতে ১৩শ’ পাখির রহস্যজনক মৃত্যু
চিলির সমুদ্র সৈকতে প্রায় ১৩শ’ পাখি রহস্যজনকভাবে মারা গেছে বলে দাবি করছে চিলির এগ্রিকালচার অ্যান্ড লাইভস্টক সার্ভিস (এসএজি)।
সোমবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, প্রোসিলারিদায়ে শ্রেণিভুক্ত এসব পাখি হয় মাছ ধরা জালে আটকা পড়ে; না হয় বার্ড ফ্লুর মতো রোগে আক্রান্ত হয়ে মারা গেছে।
এর আগে, দক্ষিণাঞ্চলীয় লেঙ্গা শহরের সৈকতে রোববার বিকেলে দর্শণার্থীরা এসব পাখিকে মৃতাবস্থায় দেখতে পায়। এসএজি বলছে, তারা মৃত পাখির নমুনা সংগ্রহ করে মৃত্যুর কারণ জানার চেষ্টা করছে।
প্রসঙ্গত, একই এলাকায় ২০১০ সালে শত শত পাখি মারা যায়। মাছ ধরা জালে আটকা পড়ে এসব পাখি মারা যায় বলে কর্তৃপক্ষ জানিয়েছিল।
এসকেডি/বিএ/পিআর