রোমানিয়ার খনিশ্রমিক জিহাদি গ্রুপের হাতে বন্দি
রোমানিয়ার এক খনিশ্রমিক উত্তর আফ্রিকান জিহাদি গ্রুপ আল-মুরাবিতুনের হাতে বন্দি বলে দাবি করেছে গ্রুপটি। সোমবার মৌরিতানিয়ার সংবাদ মাধ্যমে সংক্রান্ত এক অডিও বার্তা প্রকাশ করা হয়।
ওই অডিও বার্তায় গ্রুপের নেতা তাদের হাতে জিম্মি রোমানিয়ার নাগরিকের মুক্তির জন্য গুরুত্ব সহকারে আলোচনা করতে দেশটির সরকারের প্রতি আহবান জানান।
রাজধানী ওয়াগাদুগুর ৩৫০ কিলোমিটার উত্তরপূর্বে তাম্বাওর ম্যাঙ্গানিজ খনিতে গত ৪ এপ্রিল হামলার সময় ওই নিরাপত্তা কর্মীকে অপহরণ করা হয়। অস্ত্রসজ্জিত পাঁচ ব্যক্তি সেখানে এ হামলা চালায়।
উভয় দেশের নিরাপত্তা কর্মীরা জানান, হামলার পর অজ্ঞাতনামা এসব বন্দুকধারী পাশ্ববর্তী মালি সীমান্তের দিকে চলে যায়। এ অপহরণ ঘটনার পর থেকে এখন পর্যন্ত কোনো গ্রুপই বিশ্বাসযোগ্যভাবে এ ঘটনার দায়িত্ব স্বীকার করেনি।
অডিও বার্তায় আরো বলা হয়, রোমানিয়া তাদের দেশের এ নাগরিককে মুক্ত করতে দেয়া সুযোগ গ্রহণে কালক্ষেপণ করলে এ জিম্মির পরিণতির জন্য রোমানিয়া সরকারকেই সকল দায়িত্ব বহন করতে হবে।
এসকেডি/বিএ/আরআই