সফর শেষে দেশে ফিরলেন মোদি


প্রকাশিত: ০৭:৪৪ এএম, ২০ মে ২০১৫

ত্রিদেশীয় সফর শেষে দেশে ফিরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চীন, মঙ্গোলিয়া ও দক্ষিণ কোরিয়ায় ছয় দিনের সফর শেষে মঙ্গলবার মধ্যরাতে রাজধানী নয়াদিল্লিতে পৌঁছান তিনি।

এর আগে, গত ১৪ মে চীন দিয়ে সফর শুরু করেন মোদি। চীনে তিনদিনে ঘুরে দেখেছেন শি’আন, বেইজিং, সাংহাই শহর। বৈঠক করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং ও শিল্পপতিদের সঙ্গে।

১৭ মে চীন থেকে মঙ্গোলিয়ার উদ্দেশে পাড়ি দেন মোদি। তিনিই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী, যিনি মঙ্গোলিয়া সফরে গেলেন।

এরপর ১৮ ও ১৯ মে দক্ষিণ কোরিয়া সফরে প্রেসিডেন্ট পার্ক গু হুয়ের সঙ্গে বৈঠক করেন তিনি। এছাড়া স্বাক্ষরিত হয় বেশ কিছু চুক্তিও।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।