রোহিঙ্গাদের পুনর্বাসনে সহায়তা করতে জাম্বিয়ার প্রস্তাব
সাগরে ভাসমান হাজার হাজার রোহিঙ্গাদের যদি কোন দেশ গ্রহণ করতে না চায় তাহলে জাম্বিয়া সরকার তাদের সবধরণের সহযোগিতা করবে। মঙ্গলবার, রাতে দেশটির সরকারি টিভিতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সহায়তা প্রদানের প্রস্তাব দেয়া হয়।
ওই বিজ্ঞপ্তিতে জানা যায়, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার সাগরে নৌকার মধ্যে দিনের পর দিন হাজার হাজার মানুষ ভেসে থেকে যে অমানবিক দিন কাটাচ্ছে তাতে জাম্বিয়া খুবই উদ্বিগ্ন। আর তাই সাগরে ভাসমান ওই রোহিঙ্গাদের পুনর্বাসনে সহায়তা করতে চায় তারা।
গাম্বিয়া সরকার আরো জানায়, একজন মুসলমান যখন বিপদে পরে তখন অন্য মুসলমানের সহায়তা করা নৈতিক দায়িত্ব। তাই ভাসমান রোহিঙ্গারা যদি চায় তাহলে পুনর্বাসনের জন্য সব ধরনের সহায়তা করবে গাম্বিয়া সরকার।
এরই মধ্যে সাগরে ভাসমান রোহিঙ্গাদের পুনর্বাসনে তাবু, বিছানা, নিত্য প্রয়োজনীয় সামগ্রী, ওষুধ সরবরাহের জন্য আন্তর্জাতিক গোষ্ঠীর কাছে আবেদন জানিয়েছে গাম্বিয়া সরকার।
এদিকে জাতিসংঘ বলছে মায়ানমারে অন্তত ৮ লক্ষ রহিঙ্গা মুসলমান আছে যাদের মধ্যে ৯০ হাজার রোহিঙ্গা এরই মধ্যে বাস্তুচ্যুত হয়েছে। অন্তত আরো ১০ হাজার পরিবারের ঘরবাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে।
বর্তমানে দেশটিতে বসবাসরত রোহিঙ্গা মুসলমানরা ক্রমবর্ধমান হামলা, ধর্ষণ ও শারীরিক নির্যাতনে লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
জেআর/এমএস