পাকিস্তানে মার্কিন ড্রোন হামলায় নিহত ৪


প্রকাশিত: ১১:১৫ এএম, ০২ জুন ২০১৫

আফগান সীমান্তবর্তী পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পার্বত্য এলাকায় মার্কিন ড্রোন হামলায় অন্তত চার জঙ্গি প্রাণ হারিয়েছেন। সোমবার উত্তর ওয়াজিরিস্তানের শাওল এলাকায় এ ঘটনা ঘটে। এ এলাকায় পাকিস্তানি সামরিক বাহিনী গত জুন মাস থেকে তালেবান দমনে অভিযান চালিয়ে আসছে।

পেশোয়ারের একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, শাওলের জঙ্গি আস্তানায় মার্কিন ড্রোন থেকে দু’টি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। এতে চার জঙ্গি নিহত হন।

গত ডিসেম্বরে পেশোয়ারের উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি শহরের স্কুলে তালেবানদের হামলায় ১৫৩ জন নিহত হওয়ার পর দেশটির সেনাবাহিনী জঙ্গি দমনে তাদের অভিযান আরো জোরদার করে। ওই হামলায় নিহতদের অধিকাংশই ছিল শিশু।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।