প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করেছে বেইজিং


প্রকাশিত: ১১:২৩ এএম, ০২ জুন ২০১৫

চীনের রাজধানী বেইজিংয়ে আইন করে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করেছে চীনা কর্তৃপক্ষ। সোমবার থেকে আইনটি কার্যকর করা হয়। ২০১৪ সালের নভেম্বরে আইনটির অনুমোদন দেয় দেশটির সরকার।

আইন অনুযায়ী, বেইজিংয়ের রেস্তোরাঁয়, কোনো অফিসে বা যানবাহনে ধূমপান করা যাবে না। এসব এলাকায় কেউ ধূমপান করলে দণ্ডণীয় অপরাধ হিসেবে গণ্য হবে। এ জন্য তাকে জরিমানা দিতে হবে ২০০ ইউয়ান (২৫৬০ টাকা)।

আর ব্যবসাপ্রতিষ্ঠানগুলো এ আইন কার্যকরের ব্যবস্থা না নিলে প্রতিষ্ঠানকে ১০ হাজার ইউয়ান জরিমানা করা হবে। আইনের প্রয়োগ নিশ্চিত করতে কয়েক হাজার পরিদর্শক নগরিটিতে মোতায়েন করা হবে।

দেশটিতে ৩০ কোটিরও বেশি ধূমপায়ী আছেন। প্রতি বছর ১০ লাখেরও বেশি মানুষ ধূমপানজনিত রোগে মারা যায়।

এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।