কুমিরের চামড়ার হাতব্যাগে সর্বকালের রেকর্ড


প্রকাশিত: ০২:১২ পিএম, ০২ জুন ২০১৫

কুমিরের চামড়া দিয়ে তৈরি নীলাভ লাল রঙের একটি হাতব্যাগ নিলামে সর্বকালের রেকর্ড দামে বিক্রি হয়েছে। এটি ২ লাখ ২২ হাজার ৯১২ মার্কিন ডলারে কিনে নিয়েছেন এশিয়ার এক ক্রেতা।

হংকংয়ে আন্তর্জাতিক নিলাম কোম্পানি ক্রিস্টি’জ এ নিলামের আয়োজন করে। সোমবার বিকেলে ক্রিস্টি’জ এক বিজ্ঞপ্তিতে জানায়, নিলাম কোম্পানি ব্যাগটির যে মূল্য নির্ধারণ করেছিল তার চেয়ে ১৫ শতাংশ বেশি দামে এটি বিক্রি হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘হাতব্যাগটিতে ১৮ ক্যারেটের হোয়াইট গোল্ড ও হীরা রয়েছে। এটি দর্শকদের চোখ ধাঁধিয়ে দেয়। এটি ১৭ লাখ ২০ হাজার হংকং ডলারে বিক্রি হয়ে রেকর্ড গড়েছে।’

একই নিলামে আরো ৩শ’টি হাতব্যাগ বিক্রি হয়েছে। এর মধ্যে কুমিরের চামড়া দিয়ে তৈরি কালো রঙের একটি হাতব্যাগ বিক্রি হয়েছে ১ লাখ ৪৫ হাজার মার্কিন ডলারে।

এসএইচএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।