সাগরে ভাসমানরা রোহিঙ্গা নয় : দাবি বৌদ্ধ সন্ন্যাসীদের


প্রকাশিত: ০৭:১৩ পিএম, ০৩ জুন ২০১৫
মিয়ানমানের ইয়াঙ্গুন শহরে বৌদ্ধ সন্নাসীদের প্রতিবাদ র‌্যালি। ছবি : এপি

দক্ষিণ-পূর্ব এশিয়ার উপকূলে ভাসমান অভিবাসীরা মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম নয় বলে দাবি করেছে দেশটির বৌদ্ধ সম্প্রদায়। এগুলো জাতিসংঘ এবং আন্তর্জাতিক গণমাধ্যমের সৃষ্টি বলেও স্লোগান দেয় তারা। বুধবার দেশটির প্রধান শহর ইয়াঙ্গুনে কয়েকশো বৌদ্ধ নাগরিকের একটি প্রতিবাদ র‌্যালিতে এ দাবি করা হয়। খবর এশিয়ান করেসপন্ডেন্ট।

প্রায় ৩০ জনের মতো বৌদ্ধ সন্ন্যাসী র‌্যালিটির নেতৃত্ব দেন। এ সময় তারা ‘দ্য বোট পিপল আর নট ফ্রম বার্মা এবং ‘দ্য ইউনাইটেড ন্যাশন অ্যান্ড দ্য ইন্টারন্যাশনাল মিডিয়া আর মেকিং আপ স্টোরিজ’ লেখা সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন।

খবরে বলা হয়, গত চার বছরে কয়েক হাজার রোহিঙ্গাকে হত্যা এবং প্রায় এক লাখ ৪০ হাজার রোহিঙ্গাকে মিয়ানমার থেকে দেশান্তরিত করা হয়েছে।

গত কয়েক সপ্তাহে প্রায় তিন হাজার রোহিঙ্গা এবং বাংলাদেশি অভিবাসী ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং থাইল্যান্ডে নিপীড়ন শিকার হয়েছেন বলেও খবরে বলা হয়।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।