রানী এলিজাবেথ প্রয়াত !


প্রকাশিত: ০৩:৪৫ এএম, ০৪ জুন ২০১৫

ব্রিটিশ রানী রানী এলিজাবেথ প্রয়াত। এই খবরটা সবার আগে বিশ্ববাসীকে জানানোর জন্য নিয়মিত মহড়া চলে বিশ্বের অন্যতম জনপ্রিয় গণমাধ্যম বিবিসির সদর দফতরে। এতোদিন বিষয়টি নিয়ে কোন হৈ চৈ শুরু না হলেও এবারে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

কেননা মহড়ার খবরটি সত্যি ভেবে টুইট করে দেন বিবিসির উর্দু বিভাগের সাংবাদিক আহমেন খোওয়াজা৷ পরে ভুল শুধরোতে গিয়ে দ্বিতীয় টুইটে তিনি লেখেন, কিং এডওয়ার্ড হাসপাতালে চিকিৎসা চলছে রানীর৷ সেটা যদিও ছিল লন্ডনের কিং এডওয়ার্ড হাসপাতালে রানীর নিয়মমাফিক শারীরিক পরীক্ষা-নিরীক্ষা৷ফলে শোধরানো করা যায়নি ওই সাংবাদিকের ভুল৷

পরে আহমেন খোওয়াজা প্রথম টুইট ডিলিট করলেও ক্ষমা প্রার্থনা করে বিজ্ঞপ্তি জারি করে বিবিসি।  

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।