গ্রীসে শক্তিশালি ভূমিকম্প
গ্রীসে শক্তিশালি ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার স্থানীয় সময় সকালে দেশটির রাজধানী এথেন্সে এ ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২। খবর এনডিটিভি।
এথেন্সের ভৌগলিক ইন্সটিটিউটের ওয়েব সাইটে বলা হয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি স্থল রাজধানী থেকে পাঁচ কিমি দুরে ইভা উপদ্বীপে।
গ্রীসের ফায়ার সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় কোন হতাহত বা ধ্বংসযজ্ঞের খবর পাওয়া যায় নি। তবে পরিস্থিতি মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছেন।
এএইচ/এমএস